,

পেলের রেকর্ড ভেঙে দিলেন সুনীল ছেত্রি

news-image

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক মালদ্বীপের সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট ধরে রাখার স্বপ্ন গুঁড়িয়ে ফাইনালে ভারত। আর দলকে ফাইনালে নেওয়ার কৃতিত্বটা অধিনায়ক সুনীল ছেত্রির।

মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে বুধবার স্বাগতিকদের ৩-১ গোলে হারায় ভারত। এ তিন গোলের দুটি দিয়েছেন ছেত্রি।

ভারতকে ফাইনালে উঠানোর পাশাপাশি পেলের একটি রেকর্ড ভেঙে দিয়েছেন ভারত দলের অধিনায়ক।

৬২তম মিনিটে দারুণ ভলিতে ভারতকে এগিয়ে নেন ছেত্রি। এ গোলেই ব্রাজিলের তিন বিশ্বকাপজয়ী পেলেকে পেছনে ফেলেন ভারতের এই ফরোয়ার্ড।

আন্তর্জাতিক ফুটবলে পেলের গোল সংখ্যা ৭৭টি। আর বুধবারের ম্যাচে ওই গোলের পর ছেত্রির গোল সংখ্যা দাঁড়ায় ৭৮-এ।

৭১ মিনিটে সতীর্থের ফ্রি কিকে দৃষ্টিনন্দন হেডে আরও একটি গোল করেন ছেত্রি। এতে পেলের রেকর্ড ছাড়িয়ে ৭৯-এ পৌঁছে গেছেন ৩৭ বছর বয়সি এ ফরোয়ার্ড।

এ জাতীয় আরও খবর

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

খালি পেটে চা পান করা কি অন্ত্রের জন্য ক্ষতিকর?