রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইতিহাস : বিশ্বকাপ, ইউরোর পর নেশনস লিগও ফ্রান্সের

news-image

উয়েফা নেশন্স লিগের ফাইনালে গতকাল রাতে স্পেনকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে ফ্রান্স। ইতালির সান সিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মিকেল ওইয়ারজাবালের গোলে এগিয়ে যায় স্প্যানিশরা। ফরাসিদের সমতায় ফেরান করিম বেনজেমা। এরপর কিলিয়ান এমবাপ্পে জালের দেখা পেলে জয় নিশ্চিত হয় দিদিয়ের দেশমের দলের। ফুটবল ইতিহাসের প্রথম দল হিসেবে বিশ্বকাপ, ইউরোর পর নেশনস লিগের শিরোপা ঘরে তুলল ফ্রান্স।

সেমিফাইনালে বেলজিয়ামকে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেয় ফ্রান্স। গত ৮ অক্টোবর জুভেন্টাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচেও শুরুতে পিছিয়ে ছিল সবশেষ ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ইউরোর দ্বিতীয় পর্ব থেকে বাদ পড়া দলটি।

আক্রমণে কোন দলই কম যায়নি। প্রথমার্থে সমর্থকরা জৌলুসহীন ফুটবলের সাক্ষী হলেও বিরতির পর চলেছে আক্রমণ পাল্টা আক্রমণ। তাতে শেষ পর্যন্ত মুখে চওড়া হাসি নিয়ে মাঠ ছেড়েছে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়নরা।

spain vs france 2ম্যাচ শেষে ফ্রান্সের খেলোয়াড়দের উল্লাস

ম্যাচের ১২তম মিনিটে প্রথম সুযোগ তৈরি করে স্পেন। পাবলো সারাবিয়ার শট অনায়াসেই ঠেকিয়ে দেন ফরাসি গোলকিপার হুগো লরিস। ২৬ মিনিটে এগিয়ে যেতো পারতো ফ্রান্স। বেনজেমার শট ফিরিয়ে দেন বার্সেলোনার তারকা ডিফেন্ডার এরিক গার্সিয়া।

অবশেষে ৬৪ মিনিটে ওইয়ারজাবালের গোলে এগিয়ে যায় স্পেন। দুই মিনিট পরই সমতায় ফেরে ফ্রান্স। ডি বক্সের বাইরে থেকে বেনজেমার নেওয়া শট জালের দেখা পায়। ৮০ মিনিটে স্কোরশিটে নাম লেখান পিএসজির তারকা ফরোয়ার্ড এমবাপ্পে। বাকি সময়ে কোন দলই আর জালের দেখা পায়নি।

তবে পরিসংখ্যানে এগিয়ে ছিল স্পেন। মাঠেও এর ছাপ ছিল। বল দখলের লড়াইয়ে স্পেনের দাপটই ছিল অন্যরকম। ম্যাচে ৬৫ শতাংশ সময় বল তাদের নিয়ন্ত্রণে ছিল। গোলেমুখে শট নেয় ১২টি, এর মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। বিপরীতে ফ্রান্স গোলমুখে সমান ১২টি শট নেয়, এর মধ্যে লক্ষ্যে ছিল ৫টি।

এ জয়ের ফলে ২৫ ম্যাচে টানা জয় রাখল বেনজেমা ও এমবাপ্পেরা। যা ফ্রান্সের ইতিহাসে টানা দ্বিতীয় সর্বোচ্চসংখ্যক ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। এর আগে ১৯৯৪ থেকে ১৯৯৯ সালের সময়ের মধ্যে টানা ২৭ ম্যাচে অপরাজিত ছিল।