,

মুজিবুল হক চুন্নু জাতীয় পার্টির মহাসচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাতীয় পার্টিতে (জাপা) নতুন মহাসচিব নিয়োগ দেওয়া হয়েছে। জাপা চেয়ারম্যান জি এম কাদের মহাসচিব হিসেবে কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুকে নিয়োগ দিয়েছেন। দলের সদ্য প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জায়গায় তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হলো।

শনিবার বিকেলে চুন্নু নিজেই এ খবর জানান। পার্টির পক্ষ থেকে এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

তিনি বলেন, ‘চেয়ারম্যান সাহেব এখনও আমাকে এই বিষয়ে ফরমালি জানান নাই। চেয়ারম্যানের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে মহাসচিবের দায়িত্ব দিয়েছেন।’

নতুন এই নিয়োগের প্রতিক্রিয়ায় তিনি বলেন, জাপার মহাসচিব হওয়াটা আমার জন্য গৌরবের বিষয়। এটা একটা বড় দায়িত্ব। পার্টির চেয়ারম্যান আমার ওপর আস্থা রেখেছেন। এই আস্থার মর্যাদা রক্ষার চেষ্টা করব। নেতা-কর্মীদের চাওয়া পূরণ করার চেষ্টা করব। জাতীয় পার্টিকে একটা শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়ার জন্য আমার চেষ্টা অব্যাহত থাকবে।

গত ২ অক্টোবর রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাপা মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে ফাঁকা হওয়া পদটির জন্য গত কয়েক দিনে অনেক নেতাই দৌড়-ঝাঁপ করেছেন। তাঁদের মধ্যে সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার, মশিউর রহমান রাঙ্গাসহ আরও অনেকের নাম শোনা গেছে। এই পদের জন্য জাপার অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে নিয়োগ দিতে চান জি এম কাদের-এমনটাও শোনা গেছে জোরেশোরে। এই নিয়ে পদ প্রত্যাশীদের অন্যদের সঙ্গে মন কষাকষিও হয় চেয়ারম্যানের। এসব নানা নাটকীয়তার পরে মহাসচিব নিয়োগ দেওয়া হলো জাপায়।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি