বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেখেই বাথরুম থেকে দৌড়, ধাওয়া দিয়ে মিলল ৮০ সোনার বার

news-image

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে ৮০টি স্বর্ণের বারসহ একজনকে আটক করা হয়েছে। বিমানবন্দর কাস্টমস ও এন এস আই যৌথ অভিযান চালিয়ে শনিবার সকালে এই স্বর্ণের বার উদ্ধার করে।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন স্বর্ণ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার সকালে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে এই স্বর্ণের চালানটি আসে। সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মী বেলাল এই চালানটি বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

বিমানবন্দরের বাথরুম থেকে এই বার নিয়ে পালিয়ে যাওয়ার সময় গোয়েন্দা সংস্থা এবং শুল্ক গোয়েন্দার লোকজন ধাওয়া করে বেলাল উদ্দিনকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক করা স্বর্ণের ওজন প্রায় ১০ কেজি। যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

তিনি আরও বলেন, আটক সিভিল এভিয়েশনের নিরাপত্তাকর্মী বেলালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল