,

তৃতীয় কোনো দেশে সালাহ উদ্দিনের চিকিৎসার চেষ্টা করবেন হাসিনা আহমেদ (ভিডিও)

news-image

বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদকে আশ্রয় দেয়ার জন্যে তার স্ত্রী হাসিনা আহমেদ ভারত সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, তৃতীয় কোনো দেশে তার চিকিৎসার জন্যে আইনী প্রক্রিয়ায় তিনি প্রচেষ্টা চালাবেন। সোমবার শিলং সময় রাত ৮টা ১০মিনিটে শিলং হাসপাতালে প্রবেশ করেন হাসিনা আহমেদ। এরপর ২৬ মিনিট কথা বলেন তিনি তার স্বামী সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে।

হাসপাতাল থেকে বের হয়ে এসে হাসিনা আহমেদ সাংবাদিকদের জানান, সালাহ উদ্দিন আহমেদকে আশ্রয় দেয়ার জন্যে আমি ভারত সরকারের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। এখন আইনজীবী নিয়োগ করে আইনী প্রক্রিয়ার মাধ্যমে সালাহ উদ্দিনের চিকিৎসা যাতে তৃতীয় কোনো দেশে করা যায় সে চেষ্টা করব। তিনি বলেন, আজ বেশিক্ষণ কথা বলা সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে তিনি ফের হাসপাতালে সালাহ উদ্দিনের সঙ্গে কথা বলবেন।

এর আগে ভারতের পুলিশের তরফ থেকে জানানো হয় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রিলিজ দিলেই তাকে আদালতে সোপর্দ কিংবা দিল্লিতে নেয়া হবে। এরপর পুশব্যাক করা হবে বাংলাদেশে। আর দেশে ফিরলে তাকে গ্রেফতারের প্রস্তুতি নিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে নিখোঁজ হয়ে যাবার পর কিভাবে তিনি ভারতের মেঘালয়ে গেলেন তা আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সালাহ উদ্দিন আহমেদ নিজেও বলতে পারছেন না।

আমাদের সময়.কম

https://www.youtube.com/watch?v=MlsJzboWAOg

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ