,

যুবকের মৃত্যু নরসিংদীতে নির্মাণাধীন ভবনের দেওয়াল ধসে

news-image

ডেস্ক রির্পোট : নির্মাণাধীন ভবনের সাইড দেওয়াল ধসে মো. জয়নাল মিয়া (৩০) নামে এক পথচারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে নরসিংদী সদর উপজেলা মোড় সংলগ্ন ঠিকাদার নুরুল ইসলামের বাড়ির ৪র্থ তলার ওয়াল ধসে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, কোনো সতর্কতা মাচা না দিয়ে ওই বাড়ির ওয়াল নির্মাণের সময় তা ধসে পড়ে। এতে পথচারী জয়নাল (৩০) নামে এক টগবগে যুবক ঘটনাস্থলেই নিহত হয়। তার মাথার মগজ বেড়িয়ে যায়। সে নির্মাণাধীন ভবনের সন্মুখের রাস্তা দিয়ে তার নিজ বাড়ি যাচ্ছিল।

খবর পেয়ে নরসিংদী সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, নিহত জয়নাল শহরের ভেলানগর মহল্লার আকবর হোসেনের পুত্র।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে