পাপন আবারও বিসিবি সভাপতি

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে এবারও নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। ৫৩ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন।

বুধবার বিসিবির নির্বাচন শুরু হয় সকাল ১০টায়। নির্বাচন প্রক্রিয়া শেষ হয় বিকাল ৫টায়। যেখানে ১৪টি পরিচালক পদে লড়াইয়ে নেমেছিলেন ১৯ জন।

ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন শেষ হয়েছে, জানা গেছে এবারের নির্বাচনে জয়লাভ করে পরিচালক হচ্ছেন কারা।

ক্যাটাগরি-২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত নাজমুল হাসান পাপনের সঙ্গী হয়েছেন গাজী গোলাম মুর্তজা (গাজী গ্রুপ ক্রিকেটার্স, ৫৩ ভোট), নজিব আহমেদ (শেখ জামাল ধানমন্ডি ক্লাব, ৫১ ভোট), মাহবুব আনাম (মোহামেডান স্পোর্টিং ক্লাব, ৪৭ ভোট), ওবেদ রশীদ নিজাম (শাইনপুকুর ক্লাব, ৫১ ভোট), সালাউদ্দিন চৌধুরী (কাকরাইল বয়েজ, ৪৯ ভোট), ইসমাইল হায়দার মল্লিক (শেখ জামাল ক্রিকেটার্স, ৫২ ভোট), এনায়েত হোসেন (আজাদ স্পোর্টিং, ৫২ ভোট), মঞ্জুর হোসেন কাদের (ঢাকা এসেটস, ৪৯ ভোট), এবং মনজুর আলম (আসিফ শিফা ক্রিকেট অ্যাকাডেমি, ৪৬ ভোট), ফাহিম সিনহা (সূর্য তরুণ, ৫১ ভোট), (মিঠু, ৫০ ভোট)।

ক্যাটাগরি-১ এর ঢাকা বিভাগ থেকে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছেন নাঈমুর রহমান দুর্জয়, এমপি (মানিকগঞ্জ) ও তানভীর আহমেদ টিটু (নারায়ণগঞ্জ)। এই ক্যাটাগরিতে সিলেট বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শফিউল আলম চৌধুরী নাদেল। চট্টগ্রাম বিভাগ থেকে আকরাম খান ও আ জ ম নাসির পরিচালকের চেয়ারে বসছেন।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচনে বড় ব্যবধানে হেরে গেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার প্রতিদ্বন্দ্বী পাবনা জেলা ক্রীড়া সংস্থা থেকে মো. সাইফুল আলম স্বপন চৌধুরী নির্বাচিত হয়েছেন।

রাজশাহী বিভাগে মোট ভোটার ছিলেন ৯ জন। এর মধ্যে পাইলট পেয়েছেন ২ ভোট। অন্যদিকে নির্বাচিত সাইফুল আলম স্বপন চৌধুরী পেয়েছেন ৭টি ভোট। তিনি আগেও বিসিবি পরিচালক হিসেবে নির্বাচিত হয়ে বোর্ডে দায়িত্ব পালন করেছেন। পাইলট এবারই প্রথম নির্বাচনে দাঁড়িয়েছিলেন।

খুলনা বিভাগ থেকে পরিচালক হয়েছেন শেখ সোহেল। এই বিভাগের প্রতিনিধি হয়েছেন কাজী ইনাম আহমেদ। বরিশাল বিভাগ থেকে আলমগীর খান আবারও পরিচালক নির্বাচিত হয়েছেন। রংপুর বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন আনোয়ারুল ইসলাম।

তবে সবার আলাদা নজর ছিল ক্যাটাগরি-৩‌’এ। এই প্যানেল থেকে বাজিমাত করেন খালেদ মাহমুদ সুজন। সাবেক এই অধিনায়ক হারিয়েছেন ক্রিকেট সংগঠক নাজমুল আবেদীন ফাহিমকে। সুজনের বাক্সে ভোট পড়েছে ৩৭টি আর ফাহিম পেয়েছেন মাত্র ৩ ভোট।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার