,

নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা নিষ্প্রয়োজন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজনৈতিক অঙ্গণে নির্বাচনকালীন সরকার নিয়ে পক্ষে বিপক্ষে যে আলোচনা হচ্ছে তা নিষ্প্রয়োজন বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, নির্বাচনকালে নির্বাচন সংক্রান্ত সবকিছুই কমিশনের (ইসি) অধীনে চলে যায়। নির্বাচন অনুষ্ঠানে কমিশনই সর্বেসর্বা। নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোন প্রয়োজন নেই।

বুধবার দুপুরে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব বলেন তিনি।

ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক আরও বলেন, নির্বাচনের সময় সরকার শুধু রুটিন দায়িত্ব পালন করে থাকে, আর নির্বচন কমিশনকে একটি স্বাধীন কর্তৃত্বপূর্ণ অবাধ,নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করে থাকে সরকার ।

তাই নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপিসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন তিনি।

এসময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, জনগণ অনেক আগেই বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আর তার প্রমাণ সাম্প্রতিক উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনেই পরিস্কার হয়ে গেছে।

আওয়ামী লীগ থেকে বাঁচতে জনগণ বিএনপিকে ভোট দিচ্ছে- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ থেকে বাঁচতে নয় বরং বিএনপির দুঃশাসন থেকে বাঁচতেই জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিচ্ছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দেশের মানুষ স্বস্তিতে আছে। দেশের মানুষ এতোটাই বিভ্রান্ত নয় যে, তারা বিএনপির হঠকারী রাজনীতির ফাঁদে ঝাপ দিবেন?

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড