,

হঠাৎ টাইগারদের যাত্রা নিয়ে ‘শঙ্কা’

news-image

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপ মিশনে যেতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ। করোনা টেস্ট থেকে শুরু করে প্লেয়ারদের দেশ ত্যাগের সময়সূচি সবই ছিল নির্ধারিত। কিন্তু হঠাৎ বদলে যেতে পারে সব কিছু। কেননা বাংলাদেশ দল ওমানে কন্ডিশন ক্যাম্প করতে আজ রাত সাড়ে ১০টায় ঢাকা ছাড়ার কথা থাকলেও দেশটিতে সাইক্লোন শাহিনের আঘাত আসায় সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ওমান। সেক্ষেত্রে আজ রাতে বাংলাদেশের ওমান সফর নিয়ে শঙ্কা জেগেছে।

ওমান ভিত্তিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাইক্লোন শাহিনের আঘাত আসায় মাসকট বিমানবন্দরের বেশ কয়েকটি ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে সঠিন সময়ে ফ্লাইট চালু করা হবে। যা যাত্রীদের মোবাইল ফোনে কিংবা ট্রাভেল এজেন্সিগুলোকে জানিয়ে দেওয়া হবে।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বিমান কর্তৃপক্ষ শেষ মুহূর্ত পর্যন্ত মাসকট বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। মাসকট বিমানবন্দর সাইক্লোন শাহিনের কারণে বন্ধ রাখা হলে অবধারিত আজ রাতের ফ্লাইট বাতিল হবে জাতীয় দলের। মাসকট বিমানবন্দর খোলা থাকা নিশ্চিত হওয়ার পরই ঢাকা থেকে মাসকটের উদ্দেশে আকাশে উড়বে টিম বাংলাদেশকে বহনকারী বিমান।’

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে