,

অভিযানের খবরে বাস কমে গেছে মতিঝিলে

news-image

নিজস্ব প্রতিবেদক : রুট পারমিটবিহীন বাস-মিনিবাস চলাচল বন্ধে রোববার (৩ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর মতিঝিলে অভিযান শুরু করেন ভ্রাম্যমাণ আদালত।

কিন্তু অভিযানের আগাম খবর পেয়ে মতিঝিল এলাকায় বাসের সংখ্যা কমে যায়। পরে অভিযানস্থল পরিবর্তন করে গুলিস্তানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএসসিসি সূত্র জানায়, পূর্বনির্ধারিত সিডিউল অনুযায়ী আজ বেলা ১১টায় মতিঝিল এলাকায় তারা অভিযান শুরু করেন। অভিযানের খবরে ওই এলাকার সড়কে বাস চলাচল কমে যায়। পরে দুপুর ১২টার দিকে মতিঝিল থেকে গুলিস্তানে চলে যান ভ্রাম্যমাণ আদালত। এখন তারা ওই এলাকায় অভিযান পরিচালনা করছেন।

অভিযানস্থল পরিবর্তনের কারণ সম্পর্কে কিছু জানাননি ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাসের। এর আগে গতকাল (২ অক্টোবর) তিনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন, ‘বাস রুট রেশনালাইজেশন’ কার্যক্রমের ১৭তম সভার সিদ্ধান্তের আলোকে রুট পারমিটবিহীন বাস-মিনিবাস চলাচল বন্ধে এ অভিযান চালানো হবে।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মোহাম্মদপুর বসিলা ব্রিজ এলাকায় বাস রুট রেশনালাইজেশনের আওতায় বিআরটিএ ও ডিএনসিসির যৌথ উদ্যোগে চলমান বাসের ফিটনেসসহ রুট পারমিট পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের