টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করবে বাংলাদেশ : মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে খেলার অতীত অভিজ্ঞতা আর সাম্প্রতিক পারফরম্যান্সের কারণেই এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভালো করবে বলে বিশ্বাস করেন মুশফিকুর রহিম। এবারের আসরে ব্যাটিংয়ে টিম ম্যানেজমেন্টের বাড়তি প্রত্যাশা অভিজ্ঞ মুশফিকের কাছে। তাই দলের প্রয়োজনে ব্যাটিংয়ে মনযোগী হতেই কিপিং গ্লাভস তুলে রেখেছেন তিনি। মুশি দ্যা ডিপেন্ডবল নামক একটি গেমিং অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব জানান সাবেক এ টাইগার অধিনায়ক।

বাংলাদেশের ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিমের নামে গেমিং অ্যাপ তৈরি করেছে বাংলাদেশী ডেভালপাররা। অনুষ্ঠানে সেই অ্যাপের উদ্বোধন করে খেললেন মুশফিকুর রহিমও। মাটির টার্ফ থেকে ভার্চুয়াল জগতে নিজের ব্যাটিংয়ের অভিজ্ঞতা মুশফিকের মুখে।

বিশ্বকাপে দেশ সেরা ওপেনার তামিম ইকবাল না থাকায় সাকিব-রিয়াদের সাথে ব্যাট হতে বাড়তি দায়িত্ব মুশফিকের কাঁধে। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচে মুশির ব্যাট থেকে আসে ৩৯ রান করেন। ঐ সিরিজেরই তুলে রাখেন গ্লাভ জোড়া। এ দলের হয়ে দুটি ফিফটি করেই ওমান যাবেন মিস্টার ডিপেন্ডেবল। মুশি নিজেই জানালের কেন তুলে রেখেছেন গ্লাভস।

তিনি বলেন, যখন কেউ অন্যরকমভাবে কিছু বলে তখন অ্যাজ আ প্লেয়ার অবশ্যই সেটি আমাকে অ্যাডাপ্ট করতে হবে। তারা যদি আমার থেকে ব্যাটিং এক্সপেক্ট করেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আমি চেষ্টা করবো ঠিকমতো ফোকাস করে আমার টিমকে যতটা বেশি পারা যায় কনট্রিবিউট করতে। একজন পার্সনের থেকে অবশ্যই টিম বড়।

এবারের বিশ্বকাপে ভালো করার সুযোগ দেখছেন মুশফিক। ওমানে খেলার অভিজ্ঞতা না থাকলেও, দুবাইয়ে এশিয়া কাপের ফাইনাল খেলেছে বাংলাদেশ। সেই অভিজ্ঞতাকে পুঁজি করে ভালো কিছুর প্রত্যাশা সাবেক এই অধিনায়কের। মুশফিক বলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে লাস্ট তিন-চারটা ম্যাচ বাংলাদেশ যেভাবে খেলেছে তাতে পুরো দলই এখন কনফিডেন্ট। যেকোনো বড় টুর্নামেন্টের আগে এ কনফিডেন্সটাই দরকার। আর অ্যাজ আ টিম গত ৩ মাস যে পারফর্মেন্স আমরা করেছি তা ধরে রাখতে পারলে আমরা এবারের ওয়ার্ল্ডকাপে অনেকদূর যেতে পারবো ইনশাআল্লাহ।

সেই পথে মুশফিকসহ তৈরী হচ্ছে পুরো দল। নিজের স্টাইক রেট বাড়াতে কাজ করছেন মুশফিক, বিকেএসপিতে ছুটে গিয়েছিলেন কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে। এসবই আত্নবিশ্বাসী করছে টাইগারদের।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার