,

ফের ব্যর্থ তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলছেন তামিম ইকবাল। তবে টানা দ্বিতীয় ম্যাচে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন চোট কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা এই বাঁহাতি ওপেনার।

বৃহস্পতিবার ললিতপুর প্যাট্রিয়টসের বিপক্ষে তামিম ১৬ বলে ৩ চারের সাহায্যে ১৪ রান করেন। তামিম ব্যর্থ হলেও ১৭৭ রান তাড়ায় তার দল ম্যাচ টাই করে।

এদিন তামিমদের ম্যাচে পয়েন্ট এনে দিতে বড় ভূমিকা উপুল থারাঙ্গার। যিনি ৪৪ বলে ৬ চার ও ৩ ছক্কায় খেলেন ৬৭ রানের অপরাজিত ইনিংস। ম্যাচসেরাও তিনি।

তবে অধিনায়ক শারদ ভেসকরের ১ বলে ৬ রানের কথা আলাদা করে লিখতেই হবে। শেষ বলে ছক্কা হাঁকিয়ে তিনিই ম্যাচ টাই করেন।

এর আগে ললিতপুরের হয়ে সন্দুন বিরাক্কুরির ৪১ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫৮ রান করেন। আজমতউল্লাহ ওমরজাইয়ের ২২ বলে ২ চার ও ৪ ছক্কায় খেলেন ৪২ রানের ঝোড়ো ইনিংস। সুবাদে ৭ উইকেটে ১৭৭ রানের পুঁজি পায় ললিতপুর।

ম্যাচ টাই হলেও আলোকস্বল্পতায় সুপার ওভার হতে পারেনি। তাই পয়েন্ট ভাগাভাগি করেছে দুই দল।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে