,

কণ্ঠশিল্পী মমতাজের মা মারা গেছেন

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের ফোক গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের মা উজালা বেগম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মমতাজের পারিবারিক সূত্র এ মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

জানা গেছে, অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন মমতাজের মা। চলতি বছরের এপ্রিলে মায়ের উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতেও নিয়ে নেওয়া হয়েছিলো। চিকিৎসা শেষে তাকে দেশে আনা হয়।

গত সপ্তাহে মায়ের অসুস্থতার কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন মানিকগঞ্জ-২ আসনের এই সংসদ সদস্য।

মমতাজ বেগেমর পক্ষ থেকে তার পিএস মাহমুদুল হাসান জুয়েল জানান, আজ বাদ আসর সিংগাইরে থানার জয়মন্টপ গ্রামে বাউল কমপ্লেক্সে থাকা স্বামী মধু বয়াতির কবরের পাশে উজালা বেগমের দাফন সম্পন্ন হবে।

মমতাজের বাবা বিখ্যাত বাউল শিল্পী মধু বয়াতী৷ তিনি দুটি বিয়ে করেছিলেন। দ্বিতীয় স্ত্রী ছিলেন উজালা। মমতাজসহ আরও দুই পুত্রের জন্ম দিয়েছেন উজালা বেগম।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড