,

দশ জনের মিলানকে হারাতে ৯৭ মিনিট লাগল আতলেতিকোর

news-image

স্পোর্টস ডেস্ক : ফুটবল-বিশ্বকে বড্ড নিষ্ঠুর মনে হবে এসি মিলান সমর্থকদের কাছে।

সাতবারের শিরোপাজয়ী তাঁরা, তাও গত সাত বছর ইউরোপীয় প্রতিযোগিতার সবচেয়ে বড় এই আসরে মিলানকে দেখা যায়নি। সাত বছর পর এসেই নিজেদের জাতটা ঠিকই চেনাচ্ছে ক্লাবটা। কিন্তু তাতেও জয় ধরা দিচ্ছে না। আজ শেষ মুহূর্তে দুই গোল হজম করে আতলেতিকোর কাছে ২-১ গোলে হেরে বসেছে রোজোনেরিরা। এত ভয়ডরহীনভাবে খেলেও যদি না জেতা যায়, সবকিছু নিষ্ঠুর মনে হওয়াটাই স্বাভাবিক!

২০ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার ব্রাহিম দিয়াজের সহায়তায় মিলানকে এগিয়ে দেন পর্তুগিজ ফরোয়ার্ড রাফায়েল লিয়াও। এর ঠিক নয় মিনিট পর লাল কার্ড দেখে মিলানকে দশজনের দল করে দিয়ে যান আইভোরি কোস্টের মিডফিল্ডার ফ্রাঙ্ক কেসি।

বাকি ম্যাচ তাও একজন কম নিয়ে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে যাচ্ছিল দলটা। শেষমেশ তাও রক্ষা হয়নি। একজন কম নিয়ে খেলার খেসারত দিয়েছে মিলানের ক্লাবটা। শেষ মুহূর্তে দুই গোল করে আতলেতিকোকে উদ্ধার করেছেন দুই ফরোয়ার্ড আতোয়ান গ্রিজমান ও লুইস সুয়ারেজ। যোগ করা সময়ের সপ্তম মিনিটে পেনাল্টিতে গোল করে আতলেতিকোকে জেতান সুয়ারেজ।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে