,

পিএসজি জিতলেও হোঁচট খেয়েছে রিয়াল

news-image

স্পোর্টস ডেস্ক : পিএসজির ম্যাচ মানেই যেন আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। কিন্তু চোটে পড়ে আরেকটি ম্যাচ বেঞ্চে বসেই কাটিয়ে দিতে হয়েছে আর্জেন্টিনার অধিনায়ককে। তবে তাতে অবশ্য জয় আটকানো যায়নি ফরাসি জায়ান্টদের। লিগে মঁপেলিয়েকে ২-০ গোলে হারিয়েছে তারা।

আগেই জানা গিয়েছিল, এই ম্যাচে মেসিকে পাচ্ছে না পিএসজি। সাবেক এই বার্সা মহাতারকা না থাকলেও মাঠে ছিলেন অন্য দুই তারকা কিলিয়ান এমবাপ্পে আর নেইমার। তবে এদিন গোল পাননি দুজনের কেউই। পিএসজির হয়ে গোল দুটি করেছেন ইদ্রিসা গুয়ে ও জুলিয়ান ড্র্যাক্সলার।

এদিন প্রথমার্ধে বেশ কিছু সুযোগ হাতছাড়া করেছেন এমবাপ্পে-নেইমার। আনহেল দি মারিয়া ও আন্দের এরেরাদের তৈরি করা সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন তাঁরা। সব মিলিয়ে প্রথমার্ধে ১১টি শটের মাত্র তিনটি পোস্টে রাখতে পেরেছিল পিএসজি। ১৪ মিনিটে এই তিন শটের একটি থেকে গোল করেন সেনেগাল মিডফিল্ডার গুয়ে।

দ্বিতীয়ার্ধেও দাপট দেখিয়েছে পিএসজি। তবে গোল করতে ব্যর্থ হয়েছেন নেইমার-এমবাপ্পেরা। অবশেষে পিএসজি দ্বিতীয় গোলের দেখা পায় ৮৯ মিনিটে। ডি মারিয়ার বদলি হিসেবে নেমেই গোল করেন জার্মান মিডফিল্ডার ড্র্যাক্সলার। লিগে টানা আট জয়ে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে মরিসিও পচেত্তিনোর দল।

অন্যদিকে লা লিগায় এদিন হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে স্প্যানিশ জায়ান্টরা। এদিন একাদশে বেশ পরীক্ষা–নিরীক্ষা চালিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। সেটি করতে গিয়েই মৌসুমে দ্বিতীয় ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। তবে পয়েন্ট টেবিলে অবশ্য শীর্ষেই আছে আনচেলত্তির দল। সাত ম্যাচে ১৭ পয়েন্ট তাদের। পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে রিয়ালের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আছে টেবিলের আট নম্বরে।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে