বেঙ্গালুরুকে হারিয়ে শীর্ষে ফিরল চেন্নাই

news-image

স্পোর্টস ডেস্ক : আইপিএলের চলতি আসরে শীর্ষস্থানে ফিরেছে চেন্নাই সুপার কিংস। শারজায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৫৬ রান করে বেঙ্গালুরু। ওপেনিং জুটিতেই ১১১ রান করে তারা। দুই ওপেনার দেবদূত পাডিক্কালের ৫০ বলে ৭০ ও বিরাট কোহলির ৪১ বলে ৫৩ রানে বড় সংগ্রহের পথে ছুটতে থাকে বেঙ্গালুরু।

কিন্তু পরের চার ওভারে স্কোরবোর্ডে ২৫ রান জমা করতেই শেষ ৫ উইকেট হারায় তারা। এবি ডি ভিলিয়ার্স ১২ ও গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে আসে ১১ রান।

কোহলির দলকে বেশিদূর এগোতে দেননি ডোয়াইন ব্রাভো। ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন এই ক্যারিবিয়ান পেসার। ম্যাচ সেরাও হয়েছেন তিনি। এছাড়া ২৯ রান খরচ করে ২ উইকেট নেন শার্দুল ঠাকুর।

১১ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায চেন্নাই। দলের হয়ে ২৬ বলে সর্বোচ্চ ৩৮ রান করেছেন ওপেনার রুতুরাজ গাইকওয়াড। আরেক ওপেনার ফাফ ডু প্লেসিস ২৫ বলে করেন ৩১ রান। ২২ বলে ৩২ রান করেন আম্বাতি রাইডু।

চেন্নাইয়ের হয়ে ২৫ রানে ২ উইকেট নেন হার্শেল প্যাটেল।

এই জয়ে শীর্ষস্থানে ফিরেছে ধোনির দল। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৪। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে পিছিয়ে থাকায় দুইয়ে নেমে গেছে দিল্লি ক্যাপিটালস। ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বেঙ্গালুরু।

সংক্ষিপ্ত স্কোর

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৫৬/৬ (২০ ওভার): পাডিক্কালা ৭০ (৫০), কোহলি ৫৩ (৪১); ব্রাভো ৩/২৪

চেন্নাই সুপার কিংস: ১৫৭/৪ (১৮.১ ওভার): গাইকওয়াড ৩৮ (২৬), রাইডু ৩২ (২২); প্যাটেল ২/২৫

চেন্নাইয়ের ৬ উইকেটের জয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার