বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মা হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন তিশা

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা ভালোবেসে ২০১০ সালে বিয়ে করেন। চলতি বছরের ১৬ জুলাই এ তারকা দম্পতির দাম্পত্য জীবনের ১১ বছর পূর্ণ হয়েছে ৷ দুজনই ভালোবাসা মাখা ছবি ও ক্যাপশন ফেসবুকে পোস্ট করে সেই দিনটি উদযাপন করেছেন।

এদিকে এই দুই তারকা বাবা-মা হচ্ছেন বলে একটা চাপা গুঞ্জন ছড়িয়েছে। কয়েক মাস ধরেই এ আলোচনা উড়ে বেড়াচ্ছে শোবিজের হাওয়ায়।

তবে প্রসঙ্গটি তুলে ধরতেই হেসে উড়িয়ে দিলেন অভিনেত্রী তিশা। তিনি জাগো নিউজকে বলেন, ‘আমি আমার প্রতিটি কাজ এবং নতুন কোনো সংবাদ থাকলে আমার পেজে শেয়ার করি। ঠিক আছে, আমি অনেক দিন যাবত কাজ করছি না। তার মানে এই না যে আমি প্রেগন্যান্ট।

যারা কানাঘুষাটা করছেন তাদের বলছি, একজন অভিনেত্রী কাজ না করলেই যে তাকে প্রেগন্যান্ট বানিয়ে দেয়ার বিষয়টি খুবই আপত্তিজনক।’

কোনো সুসংবাদ থাকলে তা সময়মতো নিজেই জানাবেন বলেও জানান তিনি। আপাতত এমন ভুল তথ্যের সংবাদ প্রচার না করার অনুরোধ জানান ৪২০ খ্যাত এই অভিনেত্রী।

কাজে হঠাৎ কেন এই দীর্ঘ বিরতি? তিশা জানান, করোনার কারণে তিনি নিজেকে ঘরবন্দি করে রেখেছেন। করোনাভাইরাসের আতঙ্ক কেটে গেলে আবারও নিয়মিত ফিরবেন কাজ করবেন।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল