,

রোহিঙ্গাদের জন্য আরও ১৮ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিপদগ্রস্ত রোহিঙ্গাদের জন্য আরও প্রায় ১৮ কোটি ডলারের সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বুধবার (২২ সেপ্টেম্বর) এ সহায়তার কথা জানান। মিয়ানমারের রাখাইন রাজ্য ও বাংলাদেশের পাশাপাশি অন্যান্য অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা রোহিঙ্গা মুসলিমদের মানবিক সহায়তায় এ অর্থ ব্যয় করা হবে। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বিবৃতিতে বলা হয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধনসহ ভয়াবহ নৃশংসতা ও নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় ৭ লাখ ৪০ হাজারের বেশি রোহিঙ্গা। এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা ১৫০ কোটি ডলারে পৌঁছেছে।

এর মধ্যে বাংলাদেশে অবস্থানরত নয় লাখ রোহিঙ্গা ও ক্ষতিগ্রস্ত পৌনে পাঁচ লাখ স্থানীয় বাসিন্দাদের স্বার্থে বিভিন্ন কর্মসূচিতে ১২০ কোটি ডলারের বেশি বরাদ্দ দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে।

এতে আরও বলা হয়েছে, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের জনগণ ও সরকারের ওপর যে চ্যালেঞ্জ এবং দায়িত্ব তৈরি হয়েছে, তা স্বীকার করছে যুক্তরাষ্ট্র। এ সংকট মোকাবিলা ও সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত প্রতিশ্রুতির ওপর গুরুত্ব দিয়েছে মার্কিন প্রশাসন।

শরণার্থীদের আশ্রয় দিয়ে বাংলাদেশ যে মানবিক আচরণ করেছে, তাতে যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া, রোহিঙ্গা শিবিরে করোনা মোকাবিলায় দারুণ দক্ষতা দেখানোয় সংশ্লিষ্ট কর্তৃক্ষগুলোর ভূয়সী প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি, রোহিঙ্গাদের দুর্দশা দূর করতে আরও সহায়তা প্রয়োজন এবং তার জন্য অন্যান্য দাতাদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে মার্কিন প্রশাসন।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের