,

অবশেষে কোভিশিল্ডের স্বীকৃতি যুক্তরাজ্যে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে অ্যাস্ট্রাজেনেকা টিকার ভারতীয় সংস্করণ অর্থাৎ কোভিশিল্ডকে স্বীকৃতি দিলো যুক্তরাজ্য। এর ফলে কোভিশিল্ডগ্রহীতারা এখন থেকে যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন। তবে প্রবেশকারীরা ১০ দিন সেলফ-আইসোলেশনে থাকা থেকে ছাড় পাচ্ছেন কি না তা এখনো নিশ্চিত নয়। খবর বিবিসির।

এর আগে কোভিশিল্ডকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের নানা টালবাহানায় চরম ক্ষুব্ধ হয় ভারত। কারণ, এটিই তাদের প্রধান টিকা। ভারতীয় জনগণকে এ পর্যন্ত কোভিশিল্ডের অন্তত ৭২ কোটি ডোজ দেওয়া হয়েছে।

গত সপ্তাহে যুক্তরাজ্যে ভ্রমণ সংক্রান্ত নতুন নিয়ম ঘোষণা করে। যেখানে কিছু দেশ থেকে আগত নাগরিকদের দুই ডোজ টিকা নেওয়া থাকলে আইসোলেশনে থাকতে হবে না বলা হয়। কিন্তু সেই তালিকায় নাম ছিল না ভারতের। এতে তীব্র প্রতিক্রিয়া জানায় নয়াদিল্লি।

ভারতীয়রা ব্রিটিশদের নিয়মটিকে চরম বৈষম্যমূলক ও বর্ণবাদী বলে অভিহিত করেছিল। এমনকি এটি না বদলালে প্রতিশোধ নেওয়ারও হুমকি দিয়েছিল তারা। তবে এ নিয়ে জল বেশি দূর গড়ানোর আগেই সিদ্ধান্ত বদল করেছে যুক্তরাজ্য।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের