রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বার্সাকে বাঁচিয়েও আরাউহো লজ্জিত

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার সঙ্গে সঙ্গে সুদিনও যেন তাদের ছেড়ে চলে গেছে। একক প্রচেষ্টায় বার্সাকে এখন আর জেতানোর মতো কেউ নেই, সেটা জানেন ক্লাবটির পাঁড় ভক্তরাও।

কিন্তু ইদানীং দলীয় সমন্বয়েও যে জিততে পারছে না স্প্যানিশ জায়ান্টরা! সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ চার ম্যাচে কেবল একবারই জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে বার্সেলোনা।

রোনাল্ড আরাউহো শেষ মুহূর্তে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ না হলে গত রাতেও খালি হাতে মাঠ ছাড়তে হতো বার্সাকে। উরুগুয়েন ডিফেন্ডারের লাফিয়ে ওঠা দুর্দান্ত হেডে গ্রানাদার বিপক্ষে কোনোরকমে ১ পয়েন্ট জুটেছে তাদের। তাতে কোচ রোনাল্ড কোমানের চাকরিটাও হয়তো আরও কিছুদিন টিকে রইল।

কোচ আর দলকে উদ্ধার করেও অবশ্য তৃপ্ত হতে পারছেন না আরাউহো। ২২ বছর বয়সী তরুণ গত রাতের ড্রকে বরং লজ্জা হিসেবেই দেখছেন। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আরাউহো বলেছেন, ‘ঘরের মাঠে ৩ পয়েন্ট পেতেই নেমেছিলাম। পেলাম মাত্র ১ পয়েন্ট। এটা লজ্জার আমরা জিততে পারিনি।’

পয়েন্ট হারানোর কারণ ব্যাখ্যায় প্রথমার্ধে সেট পিস থেকে গোল খাওয়াকে দুষছেন আরাউহো, ‘প্রতিপক্ষ যখন সেট পিস থেকে গোল করে, তখন বুঝতে হবে দলে একাগ্রতার ঘাটতি রয়েছে। এ ধরনের ভুল সংশোধন করা জরুরি।’

নিজের গোল সম্পর্কে বলেছেন, ‘আমি তিনটি দারুণ হেড করেছিলাম। যার একটি কাজে এসেছে। যেকোনো উপায়ে আমি দলকে সহযোগিতা করে যেতে চাই।’

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু