বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মা-বাবার বিরুদ্ধে মামলা করলেন থালাপতি বিজয়

news-image

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয় তার মা–বাবাসহ ১১ জনের বিরুদ্ধে মাদ্রাজ উচ্চ আলাদতে মামলা করেছেন। একটি রাজনৈতি দলকে কেন্দ্র করে বাবা-মায়ের উপর বিরক্ত অভিনেতা। যার কারণে তিনি এই মামলা করেন।

জানা যায়, ২০২০ সালে ছেলের নামে একটি রাজনৈতিক দল গঠন করেন বিজয়ের বাবা পরিচালক এসকে চন্দ্রশেখর। দলটির নাম রাখা হয়েছিল ‘অল ইন্ডিয়া থালাপতি বিজয় মক্কল ইয়াক্কম’। নির্বাচনী কমিশনের কাছে যে কাগজপত্র জমা দেওয়া হয়েছিল, তাতে দলটির সাধারণ সম্পাদক হিসেবে এসকে চন্দ্রশেখরের নাম রয়েছে। আর থালাপতি বিজয়ের মা শোভা চন্দ্রশেখর এই দলটির কোষাধ্যক্ষ।

কিছুদিন আগে বিজয় বলেছিলেন, এই নির্বাচনী দলের সঙ্গে তাঁর প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক নেই। তিনি তার ভক্তদের কাছে আবেদন করেছিলেন, শুধু তার নাম দেখে ভক্তরা এই দলের সঙ্গে যেন যুক্ত না হন। এমনকি বিজয় এ কথাও বলেছিলেন যে কেউ যদি তাঁর ছবি বা ফ্যান ক্লাবের অপব্যবহার করেন, তাহলে তাঁর বিরুদ্ধে মামলা করবেন।

ঘটনার সূত্রপাত হয়, যখন এই তারকার বাবা এস চন্দ্রশেখর ঘোষণা করেন, তাঁর ছেলে বিজয় রাজনীতিতে যোগদান করতে চলেছেন। আর তাঁর নিজের নামে একটি রাজনৈতিক দল নিবন্ধভুক্ত করাবেন। আর তাই এই দক্ষিণি তারকা তার মা–বাবাসহ ১১ জনের বিরুদ্ধে মাদ্রাজ উচ্চ আলাদতে মামলা করেছেন। ২৭ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে।

সম্প্রতি বিজয় তাঁর ইমপোর্টেড লাক্সারি গাড়ি রোলস রয়েস ঘোস্টের ওপর প্রবেশ কর আরোপের বিরোধিতা করে মাদ্রাজ উচ্চ আদালতে আবেদন করেছিলেন।

বিজয়ের প্রকৃত নাম যোসেফ বিজয় চন্দ্রশেখর। ভক্তদের কাছে তিনি ‘থালাপতি’ নামে জনপ্রিয়। বিজয়ের বাবা এস চন্দ্রশেখর কলিউডের নামকরা চিত্রপরিচালক। ভারতীয় ছায়াছবি দুনিয়ার সবচেয়ে ধনী অভিনেতাদের একজন বিজয়। তাঁর মোট সম্পত্তির পরিমাণ আনুমানিক ৪১০ কোটি রুপি। প্রতিবছর তিনি ১০০ থেকে ১২০ কোটি রুপি আয় করেন বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল