,

মানের গোলের ‘সেঞ্চুরি’ : লিভারপুলের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে দুরন্ত গতিতে এগিয়ে চলেছে লিভারপুল। ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে টেবিলের শীর্ষে উঠেছে দলটি। সাদিও মানে পেয়েছেন ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলে শততম গোল।

শনিবার ঘরের মাঠ অ্যানফিল্ডে ৩-০ গোলে জয় তুলে নেয় ইয়ুর্গেন ক্লপের দল। দলের জয়ে একটি করে গোল করেন সাদিও মানে, মোহামেদ সালাহ ও নাবি কেইটা।

প্রথমার্ধের শেষ দিকে মানে প্রথম এগিয়ে দেন লিভারপুলকে। যা ইংলিশ জায়ান্টদের হয়ে সেনেগালের এই ফরোয়ার্ডের শততম গোল। দ্বিতীয়ার্ধে সালাহ ও কেইটা জাল খুঁজে নেন।

বুধবার চ্যাম্পিয়নস লিগে এসি মিলানকে ৩-২ গোলে হারানোর পর লিগেও ছন্দটা ধরে রাখল লিভারপুল। ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে