,

ইত্যাদি’ এবার সোনারগাঁয়ে

news-image

‘জেলা প্রতিনিধি : দেশের অন্যতম জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদির’ আয়োজন এবার করা হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প জাদুঘরে।

খ্যাতিমান উপস্থাপক হানিফ সংকেতের উপস্থাপনায় দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ‘ইত্যাদি’। একই সঙ্গে দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রচারবিমুখ ও জনকল্যাণে নিয়োজিত মানুষদের তুলে ধরা হয় এই অনুষ্ঠানে। তারই অংশ হিসেবে এবার এই অনুষ্ঠানের আয়োজন করা হবে সোনারগাঁয়ে। যেখানে স্থান পেয়েছে বাংলাদেশের অবহেলিত গ্রাম-বাংলার নিরক্ষর শিল্পীদের হস্তশিল্প, জনজীবনের নিত্য ব্যবহার্য পণ্যসামগ্রী। আর এসব শিল্প-সামগ্রীতে তৎকালীন প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের রূপচিত্র ফুটে ওঠে।

আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠানটির আয়োজন করা হবে। তাই শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভেতরের স্থান পরিদর্শন করেছেন অনুষ্ঠানটির পরিচালক ও সঞ্চালক হানিফ সংকেত। পরিদর্শন শেষে ফাউন্ডেশনের সভা কক্ষে অনুষ্ঠানের বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, ‘আমরা সবাই জানি দেশের জনপ্রিয় একটি ম্যাগাজিন অনুষ্ঠান হচ্ছে ‘ইত্যাদি’। দেশের ইতিহাস ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে এই অনুষ্ঠানটি বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারা এবার সোনারগাঁ এলাকার লোক ও কারুশিল্পে জাদুঘরে অনুষ্ঠান করবে। সবকিছুই তারাই করবে। আমরা স্থানীয়ভাবে যত রকমের সহযোগিতার প্রয়োজন হয় তা করার জন্য প্রস্তুত রয়েছি।’

পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন-বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক আহমেদ উল্লাহ, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) গোলাম মুস্তাফা মুন্না, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল ওমর বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার ফেন্সি, ফাউন্ডেশনের উপ-পরিচালক রবিউল ইসলামসহ আরও অনেকে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা