বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শান্তি বজায় রাখা : মোদি

news-image

অনলাইন ডেস্ক : ৭১ পূর্ণ করে ৭২ এ পা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ তার জন্মদিন। এদিন সাংহাই কো-অপারেশন অর্গনাইজেশনের (এসসিও) ২১তম বৈঠকে চীন, পাকিস্তানের সামনেই কট্টরপন্থা নিয়ে তোপ দাগলেন মোদি। পাশাপাশি নিজের ভাষণে এদিন আফগানিস্তান পরিস্থিতিও তুলে ধরেন তিনি। এই সম্মেলনের প্লেনারি সেশনে ভার্চুয়ালি বক্তব্য দেন মোদি।

এদিনের এসসিও বৈঠকে আফগানিস্তানের বর্তমান রাজনৈতিক-নিরাপত্তা পরিস্থিতি প্রাধান্য পায়। পাশাপাশি সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি, বহুস্তরীয় অর্থনৈতিক সহযোগিতা, মানুষের মধ্যে আদানপ্রদান এবং অন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

এদিন এসসিও-র বৈঠকে অংশ নেন চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। তাদের উপস্থিতিতে এদিন মোদি বলেন, ‘এ মুহূর্তে বিশ্বের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ শান্তি বজায় রাখা। শান্তির পক্ষে কট্টরপন্থা বড় চ্যালেঞ্জ। আফগানিস্তানে ফের শান্তি ফিরিয়ে আনতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দ্বিপাক্ষিক আলোচনা, সহযোগিতা, স্বচ্ছতাকে সামনে রেখেই সংযোগ স্থাপন সম্ভব।’
তিনি বলেন, ‘মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযোগ বাড়াতে বদ্ধপরিকর ভারত।’

এসসিও-র নতুন সদস্য ইরানকে স্বাগত জানান মোদি। পাশাপাশি ‘ডায়লগ পার্টনার’ হিসেবে মিটে যোগ দেওয়া সৌদি আরব, মিশর এবং কাতারকেও স্বাগত জানান তিনি। মোদি বলেন, ‘২০তম বার্ষীকিতে এসসিও-র ভবিষ্যত নিয়ে ভাবতে হবে আমাদের।’ পাকিস্তান, চীনের নাম করেই মোদির বার্তা, ‘সকল দেশের উচিত অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান করা।’

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল