বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিকেলের নাস্তায় গরম গার্লিক চিকেন

news-image

নিউজ ডেস্ক : চিকেনের যে কোন পদ সবারই কমবেশি পছন্দের। বিশেষ করে গার্লিক চিকেন খেতে কে না পছন্দ করে! আপনি চাইলে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারবেন মজাদার এই চিকেনের পদটি। গার্লিক চিকেন ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারবেন।

চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ

১. মুরগির মাংস হাড় ছাড়া ৫০০ গ্রাম

২. পেঁয়াজ কুচি তিনটি

৩. রসুন বাটা ৩ টেবিল চামচ

৪. ভিনেগার ১ টেবিল চামচ

৫. মরিচের গুঁড়া ২ চা চামচ

৬. কাঁচামরিচ বাটা ২ টেবিল চামচ

৭. তেল পরিমাণ মতো

৮. লবণ স্বাদমতো

পদ্ধতি

প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে তারপর মাংসে রসুন, কাঁচামরিচ বাটা ও ভিনেগার দিয়ে ভালো করে মাখিয়ে ২০ মিনিটের মতো মেরিনেট করে রাখুন। এবার প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ভাজুন। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে মেরিনেট করে রাখা মাংস দিয়ে কষতে থাকুন।

এরপর মাংসে মিশিয়ে দিন মরিচের গুঁড়া ও লবণ। ভালো করে নেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। এসময় মাংস ঢেকে হালকা আঁচে রান্না করুন। মাংস থেকে তেল ছেড়ে উঠে এলে সামান্য গরম পানি দিয়ে আধা ঘণ্টার মতো রান্না করুন। হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার গার্লিক চিকেন।

 

এ জাতীয় আরও খবর

গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত সংসদের চিঠির পর

দিল্লির আন্দোলনের প্রভাব, মুম্বাইয়ে সমাবেশে নিষেধাজ্ঞা

দিল্লির বিক্ষোভ তীব্র, প্রশ্নপত্র ফাঁসে কঠোর ব্যবস্থা নেবেন মোদি

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

ঢাকার বায়ুমানে উন্নতি, দূষিত শহরের তালিকায় ৫৫তম

নতুন নৌপ্রধান পেলেন ভাইস অ্যাডমিরাল পদমর্যাদা

মেসির বিদায়ী ম্যাচ চায় স্পেন

বহিষ্কারের পর গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না

১০ জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

১০৭ ঘণ্টা পর বন্ধ কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

ইয়ামালকে মেসির অনুপ্রেরণার বার্তা

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল