,

আজারবাইজানে ‘৩ ভাইয়ের’ সামরিক মহড়া শুরু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্ক, পাকিস্তান ও আজারবাইজানের সশস্ত্র বাহিনী যৌথ মহড়া শুরু হয়েছে। আজারবাইজানের রাজধানী বাকুতে চলমান এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘থ্রি ব্রাদার্স-২০২১’ বা ‘তিন ভাই-২০২১’।

আজারবাইজানের সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের কমান্ডার হেকমাত মিরজায়েফ মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, ‘কারাবাখকে দখলমুক্ত করার ৪৪ দিন ব্যাপী যুদ্ধে তুরস্ক ও পাকিস্তান সহযোগিতা করেছে। এই সহযোগিতার জন্য উভয় দেশকে ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, এই তিন দেশের মধ্যে এই প্রথম এ ধরণের মহড়ার আয়োজন করা হয়েছে। এর ফলে তিন দেশের সামরিক বাহিনীর মধ্যে ঘনিষ্ঠতা আরও বাড়বে। তার মতে, এই মহড়ার মধ্যদিয়ে দুই দেশের বিশেষ বাহিনী নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে। তারা আরও বেশি প্রশিক্ষিত হয়ে ওঠবে।

গত জুলাই মাসে তিন দেশের সংসদ স্পিকার একটি যৌথ বিবৃতিতে সই করেন। সেখানে তারা পারস্পরিক সম্পর্ক বাড়ানোর ওপর জোর দেন। পার্স টুডে

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড