,

ঘরোয়া ক্রিকেটকে ‘না’ বললেন হাশিম আমলা

news-image

অনলাইন ডেস্ক : ঘরোয়া ক্রিকেটে ফিরছেন না বলে জানিয়ে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাশিম আমলা। যদিও অবসরের বিষয়টি নিয়ে এখনই কোনও মন্তব্য করেননি। মঙ্গলবার আমলা তার এই সিদ্ধান্তের কথা পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়ে দিয়েছেন।

৩৮ বছর বয়সি হাশিম আমলা প্রদেশের ১৬ জনের স্কোয়াডে ছিলেন। দলটি এবারে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগের নতুন কাঠামোতে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলার সুযোগ পেয়েছে।

এ ব্যাপারে পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী মাইকেল ক্যান্টারবারি বলেন, ‘আমার দলের জন্য হাশিম আমলা খুব বড় একটি সম্পদ। তিনি শুধু মাঠের ক্রিকেটেই নয় দলের তরুণ ক্রিকেটারদের জন্যও অনেক বড় অনুপ্রেরণা হতো। তবু আমি তার এবং তার পরিবারের মঙ্গল কামনা করি।’
হাশিম আমলাও পশ্চিমাঞ্চলীয় প্রদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি আমার অবস্থার কথা তাদের জানিয়েছি। আমার বর্তমান অবস্থার ওপর ভিত্তি করে ভবিষ্যতে কি করব সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাই। তবে সেটা এখনই নয়।’

সূত্র: ক্রিকবাজ

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে