১৭ বছরের পথচলার ইতি টানলেন টেইলর

news-image

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেইলর। ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার ১৭ বছর জিম্বাবুয়ের হয়ে ক্রিকেট খেলেছেন।

সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে জাতীয় দলের জার্সি তুলে রাখবেন তিনি। ২০০৪ সালে জাতীয় দলের জার্সিতে তার অভিষেক।

ইন্সটাগ্রামে টেইলর তার অবসরের ঘোষণা দেন। তিনি এই পোস্টে লিখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আগামীকালের ম্যাচটি আমার প্রিয় দেশের হয়ে শেষ ম্যাচ হতে যাচ্ছে। হৃদয় থেকে বলছি, আমি নিজেকে ভাগ্যবান মনে করি আজকের এ অবস্থানে আসার জন্য। গর্বের সঙ্গে ব্যাজটা পরতে শিখিয়েছে, মাঠে সবকিছু উজাড় করে দিতে শিখিয়েছে।’
উল্লেখ্য, অভিষেকের পর থেকে দ্যুতি ছড়িয়ে জিম্বাবুয়ের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের আগ পর্যন্ত টেইলর খেলেছেন ২০৪ ওয়ানডে। ৩৫.৭০ গড়ে করেছেন ৬৬৭৭ রান।

জিম্বাবুয়ের হয়ে এখন পর্যন্ত এ সংস্করণে তার চেয়ে বেশি রান আছে শুধু অ্যান্ডি ফ্লাওয়ারের (৬৭৮৬)। শেষ ম্যাচে ফ্লাওয়ারকে ছাড়িয়ে যেতে টেলরের প্রয়োজন আরও ১১০ রান।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার