,

‘বিশ্বকাপের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী হয়নি’

news-image

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী হয়নি। শুক্রবার মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

নাজমুল হাসান পাপন বলেন, ‘টি-টোয়েন্টিতে যেভাবে খেলার কথা ছিল, সেভাবে হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদের যে পরিকল্পনা, তা ঠিকঠাক করতে পারিনি। দেড়টা বছর আসলে আমাদের যা যা পরিকল্পনা মাথায় ছিল, সত্যি বলতে সেটা আমরা করতে পারিনি। কিন্তু অনেক দেশ করতে পেরেছে। একটা সমস্যা ছিল আমাদের দেশে কাউকে আনা কিংবা অন্য দেশে গিয়ে আমাদের খেলা। এগুলো নিয়ে একটু সমস্যা ছিল। প্রথম এক বছর তো গেছে শঙ্কায়, খেলাধুলা নিয়ে কিছুই ছিল না। একটা লম্বা সময় বিরতি ছিল। আমি বলব না যে প্রস্তুতি খুব একটা ভালো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী হয়নি।’

শেষ ম্যাচে চোটের কারণে সাকিব আল হাসানকে পায়নি বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে না থাকলেও খেলা দেখতে মাঠে এসেছিলেন তিনি। তখন বোর্ড সভাপতির সাথে কথা হয়েছে সাকিবের। এসময় বিশ্বকাপে বাংলাদেশের ভালো সুযোগ আছে বলে বোর্ড প্রধানকে আশ্বস্ত করেছেন সাকিব।
নাজমুল হাসান বলেন, ‘সাকিব আমাকে বলেছে, আমাদের এবার ভালো সুযোগ আছে। সাকিবের মতো খেলোয়াড় যখন বলে এবার ভালো সুযোগ আছে, তার মানে দলের ওপরও তার আত্মবিশ্বাস আছে। যেটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

 

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে