বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওয়েবে আসছে দেশের সব সরকারি স্কুল-কলেজ

news-image

বাধ্যতামূলকভাবে দেশের প্রতিটি সরকারি স্কুল ও কলেজের জন্য তৈরি হচ্ছে নিজস্ব ওয়েবসাইট। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড অধিভুক্ত সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও টিটি কলেজগুলোর নিজস্ব ওয়েবসইট তৈরি করতে ইতিমধ্যে সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই ডোমেইন, হোস্টিংসহ ডায়নামিক ওয়েবসাইট তৈরি করে তা বোর্ডকে অবহিত করার নির্দেশনা দেয়া হয়েছে।

সূত্রমতে, স্কুলগুলোর ওয়েবসাইট থেকে যাতে অভিভাবক ও শিক্ষার্থীরা মুঠোফোনে শিক্ষা কার্যক্রম সম্পর্কে জানতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। একইসঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীদের ফি প্রদান, অনলাইনে ভর্তি পরীক্ষার ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে ওয়েবসাইটে প্রয়োজনীয় সুযোগ রাখার কথা বলা হয়েছে।

শিক্ষা অধিদফতরের কলেজ ও প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে জেলা শিক্ষা কর্মকর্তাদের এ সংশ্লিষ্ট ১৮টি নির্দেশনা দেয়া হয়।

তবে এই নির্দেশনাগুলো পরিপূর্ণভাবে মানতে হলে তৃণমূলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পক্ষে নির্ধারিত সময়ে কাজ শেষ করা কঠিন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ জাতীয় আরও খবর

বিক্ষোভে গিয়ে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপের মুখে মোদি

তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে : ইসি আনোয়ারুল

১২৮ দলের বিশ্বকাপও হতে পারে ভবিষ্যতে

নিট আন্দোলন: আলোচনার উদ্যোগ সরকারকেই নিতে হবে বলল সিজেপি

তাসনিম জারার তদন্তের দাবি, এমপি গাজী নজরুলের ভিডিও নিয়ে বিতর্ক

২০২৭ সালের হজে বেসরকারি ৩ প্যাকেজ, খরচ কত

টেক্সটাইল খাতের সমস্যা সমাধানে কমিটি গঠন

একনেকে ১৪ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল ভারত, রাহুলের পাঁচ দাবি

আহমদ ছফার দেহাবশেষ স্থানান্তর হলো বুদ্ধিজীবী কবরস্থানে