,

প্রাইভেটকারের ধাক্কায় স্কুলছাত্র নিহত, চালক আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরের ইসিবি চত্বরে প্রাইভেটকারের ধাক্কায় শান্ত নামের এক স্কুলছাত্র নিহতের ঘটনায় প্রাইভেটকারের চালক মো. শাকিলকে (২৬) আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উত্তরা এলাকা থেকে তাকে আটক করা হয়।

ক্যান্টমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শান্ত শিক্ষার্থী আদমজী ক্যান্টমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ওসি কাজী শাহান হক বলেন, আজ (শুক্রবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা থেকে প্রাইভেটকারচালককে আটক করা হয়েছে। গতকাল রাতে গাড়িটি জব্দ করা হয়েছিল। থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা সম্পন্ন হলে তাকে গ্রেপ্তার দেখানো হবে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় ইসিবি চত্বরে একটি প্রাইভেটকারের ধাক্কায় শান্ত নিহত হন। এ ঘটনার জেরে নিহত শিক্ষার্থীর সহপাঠীরা প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে ইসিবি চত্বর অবরোধ করে রাখে।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট