,

পরীমনি-সাকলায়েনের সেই ভিডিও সরাতে নোটিশ

news-image

নিজস্ব প্রতিবেদন : ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি ও পুলিশ কর্মকর্তা সাকলায়েনের জন্মদিন উদযাপন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরাতে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক নারী আইনজীবী।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এই নোটিশ পাঠান।

এর আগে গত ৫ সেপ্টেম্বর চিত্রনায়িকা পরীমনি ও পুলিশ কর্মকর্তা সাকলায়েনের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে না সরানোয় বিটিআরসির ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট।

পরীমনি-সাকলায়েনের ভিডিও অপসারণ করতে রিটের শুনানিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ ক্ষোভ প্রকাশ করেন। তবে বিটিআরসিকে লিগ্যাল নোটিশ না পাঠিয়ে রিট দায়ের করায় আদালত রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছিলেন।

আইনজীবী তাসমিয়া নুহিয়া আহমেদ বলেন, বিটিআরসি ভিডিও সরাতে কোনো পদক্ষেপ না নিলে নোটিশের কপি সংযুক্ত করে হাইকোর্টে আবারও সম্পূরক রিট আবেদন করব।

এ জাতীয় আরও খবর

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা

সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে হুতি

রসদ সংকট ও সামরিক প্রস্তুতিহীনতায় দিশেহারা মার্কিন সেনা: দ্য ইন্টারসেপ্ট

র‌্যাব বিলুপ্ত, আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসআরবি