,

চমক ছাড়াই বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা

news-image

স্পোর্টস ডেস্ক : আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রিজার্ভ হিসেবে আরও দুজন খেলোয়াড় থাকছেন দলে। অনুমিতভাবেই দলে নেই অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশ্বকাপ দল ঘোষণা করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তার সঙ্গে ছিলেন অপর দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন এই দলের ওপর নিজেদের আস্থার কথা জানিয়েছেন। আগামী ১৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন। প্রথম রাউন্ডে টাইগারদের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড। বি গ্রুপের অন্য দুই দল স্বাগতিক ওমান ও পাপুয়া নিউগিনি। প্রথম রাউন্ডে সেরা দুই দলের মধ্যে থাকলে সুপার-১২’র টিকিট পাবে বাংলাদেশ।

স্কোয়াডে রাখা হয়েছে চারজন বিশেষজ্ঞ পেস বোলার। মোস্তাফিজুর রহমানের সঙ্গে জায়গা পেয়েছেন শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ। সাকিব আল হাসান ছাড়া বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান। অনিয়মিত স্পিনার ধরলে বিকল্প থাকছে আরও তিনজন, অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ আর তার সঙ্গে আফিফ হোসেন ও শামীম হোসেন পাটোয়ারি।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, সৌম্য সরকার, নুরুল হাসান, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে