মানিকে মাগে হিতে’ গান নিয়ে হিরো আলমকে ঠাট্টা রুদ্রনীলের (ভিডিও)

news-image

‘অনলাইন ডেস্ক : বেশ কিছু দিন ধরে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ঘুরে ফিরে আসছে একটি অচেনা ভাষারগান। সে গানের অর্থ না বুঝলেও সুরে বুঁদ সবাই। ‘মানিকে মাগে হিতে’ শিরোনামের সেই গান গেয়েছেন শ্রীলঙ্কার শিল্পী ইওহানি ডি’সিলভা। পরবর্তী এই গানের ভিন্ন ভিন্ন ভার্সনও করেছেন কেউ কেউ।

হিরো আলমের গানের সমালোচনা সত্ত্বেও নিজের মতো করে এই গানটির একটি ভিডিও ছেড়েছেন তিনি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্রপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে এবার ঠাট্টা করলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষও। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

সেখানে দেখা যাচ্ছে, গিটার বাজিয়ে ‘মানিকে মাগে হিতে’ গানটি গাইছেন শ্রীলঙ্কার ইওহানি। ঠিক তার পরেই সেই একই গান নিজের মতো করে স্টুডিয়োতে গাইছেন হিরো আলম। কিন্তু ইওহানির গানের সঙ্গে তাল রাখতে পারছেন না হিরো আলম। জনপ্রিয় এই গানের কথা বা সুর, কোনওটিই যেন ঠিক করে রপ্ত করতে পারেননি তিনি। তা নিয়েই মস্করা করেছেন রুদ্রনীল।
সেই ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘মানিকে মাগে হিতে সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র।’ অভিনেতা বুঝিয়ে দিয়েছেন, ইওহানি শিক্ষিকা এবং তার ছাত্র হিরো আলম। আসলে এটি দু’টি পৃথক ভিডিও’র কোলাজ। ভিডিও দেখে মনে হচ্ছে যেন, ইওহানির গান শুনে বাধ্য ছাত্রের মতো নিজেও গাওয়ার চেষ্টা করছেন হিরো আলম। কিন্তু শেষমেশ সফল না হয়ে একটি দুঃখের গান ধরেছেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া