শিশু কণ্ঠে গাইলেন কনা

news-image

বিনোদন প্রতিবেদক : ২০১২ সালে সোহানুর রহমান সোহানের 'দ্য স্পিড' ছবিতে শিশুদের কণ্ঠে গান গেয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। এ গানে ঠোঁট মিলিয়েছিলেন শিশুশিল্পী দীঘি। এবার আবারো কচি কণ্ঠে গাইলেন কনা। সম্প্রতি আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুর-সঙ্গীতে এ গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এর কথাগুলো হচ্ছে, 'রাগ করেছি দাদুর সাথে, দেখব টিভি একাই বসে/কার্টুনটা ছেড়ে দিলে, বিড়াল লাফায় এসে'। এ প্রসঙ্গে কনা বলেন, 'আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের সঙ্গে কাজ করতে আমার খুব ভালো লাগে। তার কাজগুলো ভিন্ন ঘরানার। তিনি বেশ যত্ন নিয়ে কাজ করে থাকেন। নতুন কাজটির বেলায়ও তাই হয়েছে। এ গানটি কোনো চলচ্চিত্রের জন্য গাওয়া হয়নি। এটি অন্য কোথাও ব্যবহার করা হবে। এ বিষয়ে এখনো পর্যন্ত আমি কিছু জানি না। বুলবুল স্যারই বিষয়টি ভালো বলতে পারবেন।' কনা আরো বলেন, '২০১২ সালে চলচ্চিত্রের জন্য সর্বশেষ কচি কণ্ঠে গান গেয়েছিলাম। তাছাড়া বিজ্ঞাপন কিংবা অন্য কোনো অনুষ্ঠানের জন্য বহু বছর আগে বাচ্চা কণ্ঠে গেয়েছি। অনেক বছর পর ছোটদের কণ্ঠে আবারো গাইলাম। আশা করছি, নতুন এ গানটি সবার ভালো লাগবে।' এদিকে, বাংলা নববর্ষে 'মেলা' শিরোনামে নতুন একটি গান প্রকাশ করেন কনা। সোমেশ্বর অলির কথায় গানটির সুর-সঙ্গীত করেন বেলাল খান ও প্রীতম হাসান। যা ইতোমধ্যেই শ্রোতামহলে প্রশংসিত হয়েছে। বর্তমানে কনা চলচ্চিত্রের গান, বিজ্ঞাপন ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার