ফিলিস্তিনের পর কিরগিজস্তানের কাছেও হারলো বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : ফিলিস্তিনের পর এবার কিরগিজস্তানের কাছেও হারল বাংলাদেশ দল। থ্রি নেশন্স কাপে ৪-১ গোলে বাংলাদেশকে হারিয়েছে স্বাগতিক কিরগিজস্তান। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে ছিল কিরগিজস্তান। দ্বিতীয়ার্ধে আরও দুই গোল দিলেও এক গোল শোধ করে বাংলাদেশ। এই ম্যাচে চারটি পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। গোলবারের নিচে শহিদুল আলম সোহেলের জায়গায় ছিলেন আনিসুর রহমান জিকো।

কানাডা প্রবাসী বাংলাদেশি ফুটবলার রাহাবার ওয়াহেদ খান আগের ম্যাচে বদলি হিসেবে নেমে দশ মিনিট খেলেছিলেন। এই ম্যাচে শুরু থেকেই খেলেছেন তিনি। সোহেল রানা ও সাদ উদ্দিনের পরিবর্তে সেরা একাদশে ছিলেন মাহবুবুর রহমান সুফীল ও রাহাবার ওয়াহেদ খান। আর রক্ষণভাগে রেজার পরিবর্তে নেমেছিলেন রিয়াদুল হাসান রাফি।

ম্যাচের ১০ মিনিটেই লিড নেয় কিরগিজস্তান। গোল করেন এলদার। ১৭ মিনিটে আবারও গোলের সুযোগ এসেছিল তাদের সামনে। কিন্তু গোললাইন থেকে সেই বল সেভ হলে জালের ঠিকানা খুজে পায়নি কিরগিজস্তান। এই ম্যাচে কিছুটা গতি দিয়ে খেলেছে বাংলাদেশ দল। আগের ম্যাচের চেয়েও আক্রমণাত্নক ছিল বাংলাদেশের ফুটবলাররা। ২৭ মিনিটে কিরগিজস্তানের রক্ষণ হানা দিয়ে দুইবার কর্নার আদায় করে নেয় বাংলাদেশ।

৪০ মিনিটে ব্যবধান বাড়ায় কিরগিজস্তান। এবার গোলদাতা আলিমারদন। ৪৫ মিনিটে স্কোরলাইন ৩-০ হয়ে যেতো যদি না গোলকিপার আনিসুর রহমান জিকো দক্ষতার পরিচয় দিয়ে বল ক্রসবারের উপর দিয়ে পাঠিয়ে না দিতেন। বিরতি থেকে ফিরেও আক্রমণের ধার কমেনি স্বাগতিকদের।

দ্বিতীয়ার্ধে কোন কিছু বুঝে উঠার আগেই ম্যাচে তৃতীয় গোল হজম করে বাংলাদেশ। ৪৭ মিনিটে গোল করেন তুরসুনালি। তবে ৫৩ মিনিটে এক গোল পরিশোধ করে বাংলাদেশ। মাহবুবুর রহমান সুফীলের গোলে পরাজয়ের ব্যবধান কমায় জামাল ভুইয়ারা।

৫৮ মিনিটে সুযোগ তৈরী করেছিল বাংলাদেশ। কিন্তু প্রস্তুত ছিলেন কিরগিজস্তানের গোলকিপার। ৭৪ মিনিটে কিরগিজ রক্ষণে হানা দিয়েছিল বাংলাদেশ। কিন্তু কাজের কাজ করতে পারেনি।

গোলবারের নিচে জিকো কেন প্রথম পছন্দ সেটা তিনি দেখিয়েছেন ম্যাচের ৮৭ মিনিটে। ফ্রি কিকে বা দিকে ঝাপিয়ে বল বাইরে পাঠিয়েছেন আনিসুর রহমান জিকো। তবে ৮৯ মিনিটে আরও এক গোল হজম করে বাংলাদেশ। কর্ণার থেকে হেডে গোল করেন বখতিয়ার। তাই ৪-১ গোলের জয় পায় স্বাগতিকরা। কিরগিজস্তান সফরে শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার তাদের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার