,

আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিবেদক : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেফতার ব্যক্তির নাম মো. হোসাইন (৩১)। সোমবার (৬ সেপ্টেম্বর) চাঁদপুর পৌরসভার শিলন্দিয়া মুন্সিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে এটিইউয়ের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের পুলিশ সুপার (এসপি) মো. আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চাঁদপুর পৌরসভার শিলন্দিয়া মুন্সিবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য মো. হোসাইনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল, দুইট সিমকার্ড ও একটি মেমোরিকার্ড জব্দ করা হয়।

এসপি আসলাম খান বলেন, গ্রেফতার হোসাইন সোশ্যাল মিডিয়া ও এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করে উগ্রপন্হি মতবাদ প্রচার ও অন্যদের জঙ্গিবাদে জড়াতে উৎসাহিত করে সশস্ত্র জিহাদে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণ গ্রহণে উদ্বুদ্ধ করে আসছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে ফেসবুকে ফেইক আইডি ব্যবহার করে জনসাধারণের ভেতর আতংক সৃষ্টি ও ধর্মীয় উগ্রবাদী মতাদর্শ প্রচারের মাধ্যমে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নাশকতামূলক কর্মকাণ্ড ও আনসারুল্লাহ বাংলা টিমের মতাদর্শ অনলাইনে প্রচার করে আসছিলেন।

মো. হোসাইন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ গ্রহণ ও প্রদানের ব্যাপারে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যদের উদ্বুদ্ধ করে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রচারণা চালিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলেও জানান এটিইউয়ের এ কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য