,

পদ্মা সেতুর মাওয়া-ভাঙ্গা অংশের অগ্রগতি ৭১ শতাংশ: রেলমন্ত্রী

news-image

জেলা প্রতিনিধি : পদ্মা সেতুর মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত সার্বিক অগ্রগতি ৭১ শতাংশ। এছাড়া ঢাকা থেকে মাওয়া পর্যন্ত অগ্রগতি ৪০ শতাংশ বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পদ্মা সেতুর মূল হলো সড়ক। আমরা চাই একদিনে যেন সড়ক-রেলের উদ্বোধন করা যায়। সমন্বয়ের চেষ্টা করছি। কোনো কারণে একদিনে উদ্বোধন করতে না পারলে দ্বিতীয় একটা চিন্তা করে রেখেছি। সে ক্ষেত্রে আগামী বছরের ১৬ ডিসেম্বর ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল অপারেট করা হবে।

এদিকে রেল সংযোগ প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রকল্পে এখন গ্যাসলাইন স্থাপন, প্যারাপেট, ভায়াডাক্ট কাজ চলছে। প্রকল্পের মাওয়া ও ভাঙ্গা পর্যন্ত ভায়াডাক্ট-২, ভায়াডাক্ট-৩ ও মূল সেতু মিলিয়ে রেল প্রকল্পের দৈর্ঘ্য ১৩ কিলোমিটার। এর মধ্যে মাওয়া ভায়াডাক্ট-৩ এর কাজ শেষে রেল চলাচলে প্রস্তুত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের