বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে সহস্র নাগরকি কমিটি

news-image

ডেস্ক রির্পোট : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ২৯ মে গণসংবর্ধনা দেবে সহস্র নাগরকি কমিটি।

জানা গেছে, ভারতের সঙ্গে বাংলাদেশের ছিটমহল বিনিময় চুক্তি বাস্তবায়নসহ সাম্প্রতিক সময়ের মধ্যে গত ২৮ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম তিনি সিটি নির্বাচনে বিজয় ও ব্রিটিশ পার্লামেন্টে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকীসহ আরো তিন বাঙালি নারীর বিজয় অর্জনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ গণসংবর্ধনা দেয়া হবে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২৯ মে দুপুর আড়াইটায় এ গণসংবর্ধনার আয়োজন করা হবে। গত বৃহস্পতিবার রাতে অনানুষ্ঠানিক এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সভা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজধানীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে সহস্র নাগরিক কমিটির আহ্বায়ক সব্যসাচী লেখ সৈয়দ শামসুল হককে চেয়াম্যান করে ২০২ জনের একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও জাতীয় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এ কমিটির সভাপতি। অন্যদিকে সদস্য সচিব করা হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিমকে।

এছাড়া ঢাকার নবনির্বাচিত দুই মেয়রসহ আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটি, সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা এ কমিটির সদস্য। ওই কমিটিতে ২০২ জনের মধ্যে আওয়ামী লীগের সিনিয়র নেতারা ছাড়া প্রফেসর অ্যামিরেটস আনিসুজ্জামান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিয়ার রহমান, সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. ফরাসউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী, কবি নির্মলেন্দু গুণ, কে এম সফিউল্লাহসহ মুক্তিযুদ্ধের পক্ষের বুদ্ধিজীবীদের রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা