বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে র‌্যাবের সঙ্গে জঙ্গিদের গোলাগুলি, আটক ৪

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে র‌্যাবের সাথে জঙ্গিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। শনিবার ভোর রাতে নগরীর খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

র‌্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র‌্যাব-১৪ এর একটি দল নগরীর খাগডহর এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেরে জঙ্গিরা গুলি ছুড়লে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ গোলাগুলির পর ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে গুলিভর্তি বিদেশি রিভলভার, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আটক চারজনের পরিচয় জানা যায়নি।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা