শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সব রেকর্ড ভাঙলো অগ্নি

agni‘অগ্নি’ ছবিটি মুক্তির পর ভেঙে দিয়েছে দেশিয় সিনেমার অতীতের সব রেকর্ড। এমনটিই জানালো ছবিটির প্রযোজনা সংস্থা। ছবিটি ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় ঢাকাসহ সারাদেশের ৯২টি সিনেমা হলে। প্রথম দিনেই ছবিটি  ১ কোটি ২৫ লাখ টাকা আয় করে বলে জানানো হয়। দ্বিতীয় দিনে আয় করে ১ কোটি ১৫ লাখ টাকা।

ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পরিবেশনা ব্যবস্থাপক এনামুল করিম এনাম জানান, প্রথম দিনে রাজধানীর সবগুলো সিনেমা হলেই গড়ে দুই লাখ থেকে ছয় লাখ টাকার টিকেট বিক্রি হয়। বিশেষ করে বলাকাতে প্রায় সাড়ে চার লাখ এবং যমুনা ব্লকবাস্টারে পাঁচ লাখ টাকার ওপরে টিকেট বিক্রি হয়।

এছাড়া সনিতে দুই লাখ, এবং অভিসারে আড়াই লাখ সেল হয়। আর ঢাকার বাইরে উল্লেখযোগ্য সিনেমা হলগুলোর মধ্যে নারায়নগঞ্জের নিউ মেট্রোতে প্রায় আড়াই লাখ, ডেমরার রানীমহলে প্রায় পৌঁনে দুই লাখ, টঙ্গীতে প্রায় সোয়া দুই লাখ, যশোরের মনিহারে প্রায় দুই লাখ, শ্রীপুরের চন্দ্রিমায় প্রায় আড়াই লাখ, সিলেটের নন্দিতায় দেড় লাখ, ময়মনসিংহের ছায়াবানীতে পৌঁনে দুই লাখ এবং রাজশাহীর উপহারে দেড় লাখ টাকার টিকেট বিক্রি হয়েছে। এ ছবির মধ্য দিয়ে দেশের বেশকিছু সিনেমা হল টিকেট বিক্রির ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ভেঙে ফেলেছে। যার মধ্যে টঙ্গীর আনারকলি, পটুয়াখালির তিতাস সিনেমা হল উল্লেখযোগ্য।

ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি’ ছবিতে অভিনয় করেছেন মাহিয়া মাহি, আরেফিন শুভ, আলিরাজ, মিশা সওদাগর প্রমুখ।  

 

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা