বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৩ দিনের মধ্যে সাগরে লঘুচাপ, বাড়বে বৃষ্টি

news-image

নিজস্ব প্রতিবেদক : মৌসুমি বায়ুর মৃদু সক্রিয়তায় দেশের বেশিরভাগ অঞ্চলই প্রায় বৃষ্টিহীন। ভ্যাপসা গরমে ক্রমে অতিষ্ট হয়ে উঠছে জনজীবন। এরইমধ্যে সুখবর দিয়েছে আবহাওয়া বিভাগ। জানিয়েছে, আগামী তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যা বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়িয়ে দিতে পারে।

গত কদিন ধরেই দেশের অনেক অঞ্চলের মতো রাজধানী ঢাকায়ও বৃষ্টির পরিমাণ অনেকটা কম। গতকাল শুক্রবার (০৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শনিবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে পটুয়াখালীতে, ৪৪ মিলিমিটার। তবে এসময়ে ঢাকায় মেলেনি বৃষ্টি দেখা।

শুক্রবার রাতে ঢাকায় ছিল অস্বস্তিকর গরম। রাতে অনেকেই গরমে ঘুমাতে পারেননি। এমনকি গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে ঢাকায়, ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবার সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা চোখে পড়ছে, যদিও গরমে অস্বস্তি কাটেনি।

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জাগো নিউজকে জানিয়েছেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

‘আগামী তিন দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে’- বলেন এ আবহাওয়াবিদ।

তিনি আরও বলেন, ‘শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।’

এসময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা