বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তোফায়েল আহমেদকে দিল্লি নেওয়া হচ্ছে

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জ্যেষ্ঠ রাজনীতিক তোফায়েল আহমেদকে মেডিক্যাল চেকআপের জন্য ভারতের রাজধানী দিল্লি নেওয়া হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই তাকে দিল্লি নেওয়া হবে। তোফায়েল আহমেদের একান্ত সচিব মো. নুরুল আমিন শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ওনার (তোফায়েল আহমেদ) শারীরিক অবস্থা ভালো আছে। তিনি সুস্থ আছেন। নিয়মিত চেকআপের অংশ হিসেবে তাকে দিল্লি নেওয়া হচ্ছে। উনি তো চেকআপের জন্য বিভিন্ন সময় রাজধানীর স্কয়ার হাসপাতালে যান। চেকআপের জন্যই তাকে ভারত নেয়া হচ্ছে।’

ডাকসুর সাবেক ভিপি তোফায়েল আহমেদ ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব। মুক্তিযুদ্ধে মুজিব বাহিনীর অঞ্চলভিত্তিক দায়িত্বপ্রাপ্ত চার প্রধানের একজন।

বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম শীর্ষ এই নেতা ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধি প্রদানের ঘোষণা দেন। পাঁচবারের সংসদ সদস্য (এমপি) ও দুইবারের মন্ত্রী তোফায়েল আহমেদ এখন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা