রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খন্দকার মোশতাকের বাড়িতে হামলা, কুশপুত্তলিকা দাহ

news-image

কুমিল্লা প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার বাড়ির সামনে কুশপুত্তলিকা দাহ করা হয়। এবং উত্তেজিত জনতা খন্দকার মোশতাকের বাড়ির কয়েকটি দরজা ও জানালা ভাঙচুর করে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার দাউদকান্দি উপজেলার দশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমন বলেন, গত পাঁচ বছর ধরে ৩১ আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়ির পাশে দশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের উদ্যোগে তার প্রতি ঘৃণা প্রদর্শন সভা হয়ে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে ওই সভা থেকে কিছু লোক তার বাড়িতে ইটপাটকেল ছুড়ে এবং বাড়ির সামনে কুশপুত্তলিকা দাহ করে।

এবং খুনি মোশতাকের সম্পত্তি বাজোয়াপ্রাপ্ত মরনোত্তর বিচারসহ কবর অপসারণের দাবিতে মোশতাকের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন করে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেজর অবঃ মোহাম্মদ আলী সুমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিল মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুস সালাম, পৌর মেয়র নাঈম ইউসুফ সেইন, উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউসার অনিকসহ আরেও অনেকে।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। আন্দোলনরত নেতা-কর্মীদের শান্ত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু