,

অনলাইনে মুদিপণ্যের কেনাকাটায় আগ্রহ বেড়েছে

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকায় হাতে গোনা কয়েকটি অভিজাত এলাকা ছাড়া সব জায়গায়ই হাতের নাগালে মুদিপণ্যের দোকান। মফস্বল বা জেলা শহরে তো আরও সহজলভ্য। কিন্তু সেই মুদিপণ্য কিনতেই মানুষ এখন অনলাইনে ই-কমার্স প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে।

তারা চাল, ডাল, লবণ, চিনি, তেল, সেমাই কিনতে অনলাইনে অর্ডার করছেন, যা ৮-১০ বছর আগে হয়তো কেউ ভাবেনইনি। তবে অনলাইনে কেনাকাটায় মানুষকে একধাপ এগিয়ে দিয়েছে মহামারি করোনাভাইরাস উদ্ভূত পরিস্থিতি।

সংশ্লিষ্টরা বলছেন, এক সময় সৌখিনপণ্য কিনতে যারা অনলাইনে ঢু মারতেন, তারা এখন মুদিপণ্যও অনলাইনে কিনছেন। অনলাইন কেনাকাটায় মুদিপণ্যের চাহিদা বেড়েছে কয়েকগুণ।

বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী মাহমুদ সোহান করোনা সংক্রমণ শুরুর পর থেকেই অনলাইনে সব পণ্য কেনাকাটা করছেন। অথচ মিরপুরে যে বাসায় তিনি বসবাস করেন, তার আশপাশেই অসংখ্য মুদি দোকান।

মাহমুদ সোহান জাগো নিউজকে বলেন, করোনার আগে অনলাইনে টি-শার্ট ও ঘড়ি কিনেছি। মাঝে মধ্যে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডারও করেছি। তবে অনলাইনে গ্রোসারি প্রোডাক্ট কিনিনি। লকডাউনের মধ্যে একটি ই-কমার্সে তেল কিনে কিছু টাকা মূল্যছাড় পেয়েছিলাম। সেখান থেকেই কেনাকাটা শুরু।

তিনি বলেন, লকডাউনে ঘর থেকে বের হওয়ার সুযোগ ছিল না। আবার বাসায় বয়োজ্যেষ্ঠ মানুষ থাকায় করোনা ঝুঁকি ছিল। এ কারণে হোম ডেলিভারিতে মুদি বা অন্য পণ্য কিনতাম।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের