,

‘৭৫ শতাংশ পোশাক কারখানার পরিবেশের উন্নতি হয়েছে’

news-image

টিপস ডেস্ক : আইএলও আবাসিক প্রধান শ্রীনিবাস রেড্ডি বলেন, রানা প্লাজা ধসের পর বাংলাদেশের ৭৫ শতাংশ পোশাক কারখানার কর্মপরিবেশের উন্নতি হয়েছে। 
 
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে ‘বাংলাদেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, প্রবৃদ্ধি অর্জন এবং কর্মসংস্থান সৃষ্টিতে চ্যালেঞ্জ : বাংলাদেশ ব্যাংকের ভূমিকা’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
 
বাংলাদেশ ব্যাংক এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) যৌথভাবে সেমিনারের আয়োজন করে।
 
অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, প্রধান অর্থনীতিবিদ ড. বিরুপক্ষ পাল, আইএলও জেনেভা কার্যালয়ের এমপ্লয়মেন্ট এন্ড লেবার মার্কেট পলিসিজ শাখার প্রধান আয়ানাতুল ইসলাম বক্তব্য রাখেন।
 
রেড্ডি বলেন, এ দেশের পোশাক শিল্পে বিপুলসংখ্যক নারী শ্রমিক কাজ করছে, যা নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে। তবে কর্মদক্ষতার অভাব এদের জীবনমান উন্নয়নে বড় বাঁধা। পোশাক শ্রমিকসহ বাংলাদেশের তরুণদের কর্মদক্ষতা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ