রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে সারের কোনো ঘাটতি নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে ‘সার বিষয়ক জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটির’ সভায় তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আগামী বোরো মৌসুম পর্যন্ত পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে। ফলে সার নিয়ে কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, সারের ঘাটতি না থাকলেও অত্যন্ত সতর্কতার সঙ্গে সার বিতরণ ব্যবস্থা তদারকি ও মনিটরিং করা হবে, যাতে সার নিয়ে কোনো সমস্যা না হয়। কৃষকরা যাতে প্রয়োজন অনুযায়ী অত্যন্ত সুলভে বাজার মূল্যে সার কিনতে পারে। এক্ষেত্রে কৃষি মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয় একত্রে কাজ অব্যাহত রাখবে।

আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে বিগত ১৩ বছরে দেশে সার, বীজসহ কৃষি উপকরণ নিয়ে কোনো সংকট হয়নি। কৃষকরা সহজে, সুলভ দামে পর্যাপ্ত সার পেয়েছেন। এর ফলেই আজ কৃষি উৎপাদনে অভাবনীয় অগ্রগতি সাধিত হয়েছে।

কমিটির বিগত সভায় ২০২১-২২ অর্থবছরে রাসায়নিক সারের চাহিদা নির্ধারণ করা হয় প্রায় ৬৭ লাখ মেট্রিক টন।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু