দেশের অর্থনীতিতে কোভিডের প্রভাব সেভাবে পড়েনি: সজীব ওয়াজেদ জয়

news-image

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেন, সরকারের তৈরি ডিজিটাল অবকাঠামো এবং পূর্ব প্রস্তুতির জন্য সরকার ও দেশের অর্থনীতিতে কোভিড-এর প্রভাব সেভাবে পড়েনি। বিশ্বের অনেক দেশের সরকারি কার্যক্রম বাধাগ্রস্ত হলেও বাংলাদেশের ক্ষেত্রে তেমন কিছু হয়নি বলেও জানান তিনি।

মঙ্গলবার রাতে অনলাইন মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে ‘ব্লেজ’ সেবা চালুর উদ্বোধন করেন সজীব ওয়াজেদ জয়।

এ সময় তিনি বলেন, আমরা প্রতিটি স্কুল-কলেজে ডিজিটাল ল্যাব চালু করেছি। প্রতিটি হাসপাতালে চিকিৎসকের সঙ্গে ভিডিও কনফারেন্সিং করার ব্যবস্থা করেছি। ফলে আমাদের সরকারে, অর্থনীতিতে কোভিড-এর প্রভাব সেভাবে পড়েনি। কারণ আমাদের আগে থেকেই প্রস্তুতি নেওয়া ছিল। অথচ বিশ্বের অনেক দেশের সরকার অর্থনৈতিক কাজে বাধা পেয়েছিল।
ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন নিয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন হচ্ছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া, বাংলাদেশকে উন্নত করা। ডিজিটাল বাংলাদেশ মানে হচ্ছে দেশের জনগণের জীবনযাত্রাকে সহজ করা। আমরা আজ কাজ করছি ভবিষ্যতের জন্য। আজ থেকে ১০ বছর পর বাংলাদেশ কেমন হবে সেটা আমরা ভাবছি। এটাই আওয়ামী লীগের ভিশন, ডিজিটাল বাংলাদেশের ভিশন।

‘ব্লেজ’ সেবা ভবিষ্যতের ‘ক্যাশলেস সোসাইটি’ এর একটি অংশ দাবি করে জয় বলেন, আমরা চলে যাবো ক্যাশলেস সোসাইটির দিকে। ব্লেজ সেই ক্যাশলেস সোসাইটির একটি অংশ। প্রবাসীদের টাকা পাঠানোর একটি অংশ। আজ বিদেশ থেকে কেউ টাকা পাঠালে সেটা দেশের ব্যাংকে পৌঁছাতে ৫-৬ দিন লেগে যায়। সেই টাকা আবার সপ্তাহের পাঁচ দিনের মধ্যে ৯-৫টার মধ্যে ব্যাংকে গিয়ে তুলতে হয়। কিন্তু ব্লেজ এ এটা খুব দ্রুত হবে, মাত্র পাঁচ সেকেন্ডে।

প্রসঙ্গত, বিদেশ থেকে রেমিট্যান্স আনার জন্য সোনালী ব্যাংক, হোম পে এবং আইটিসিএল এর যৌথ উদ্যোগে চালু হয় ‘ব্লেজ’। এই সেবার মাধ্যমে মাত্র পাঁচ সেকেন্ডে দিনরাত ২৪ ঘণ্টার যেকোনো সময় বিদেশ থেকে রেমিট্যান্সে দেশে থাকা গ্রাহকের সোনালী ব্যাংক হিসাবে জমা হবে।

ব্লেজ সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল, সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।

 

এ জাতীয় আরও খবর

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন