রবিবার, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

টয়লেট থেকে ধর্ষণের আসামি পলায়ন: সোনাইমুড়ী থানার ওসি-তদন্ত বরখাস্ত

news-image

নোয়াখালী প্রতিনিধি : ধর্ষণ মামলার দুই আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় নোয়াখালী সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) পুলিশের মহাপরিদর্শক (আইজি) ড. বেনজির আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে তাকে শৃঙ্খলা পরিপন্থী কাজ, কর্তব্য কাজে অবহেলা ও গাফিলতির দায়ে এ আদেশ জারি করা হয়।

বরখাস্তকালীন তিনি বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকবেন বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম।

তিনি বলেন, বুধবার (১৮ আগস্ট) সোনাইমুড়ী থানার ধর্ষণ মামলার আসামি মো. জুয়েল (২৪) ও মো. দেলোয়ার হোসেন (২৮) ঢাকা সিআইডি থেকে আনার পথে মুন্সিগঞ্জের গজারিয়ার একটি হোটেলের টয়লেট থেকে পালিয়ে যান। এ ঘটনায় স্পটে থাকা তিন পুলিশ সদস্যকে আগেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তখন পরিদর্শক (তদন্ত) জিসান আহাম্মদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছিল।

এর আগে সাময়িক বরখাস্ত পুলিশ সদস্যরা হলেন-সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন, কনস্টেবল আব্দুল কুদ্দুস ও আসমা আক্তার।

এদিকে এ ঘটনায় নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার শহীদুল ইসলাম।

ঘটনার বিবরণে জানা যায়, ১৮ আগস্ট আদালতের নির্দেশে ধর্ষণ মামলার আসামি ও ভিকটিমকে ডিএনএ পরীক্ষার জন্য ঢাকার মালিবাগ সিআইডিতে নিয়ে যায় সোনাইমুড়ী থানা পুলিশ। ফেরার পথে গজারিয়ার হাইওয়ে এলাকায় আল মদিনা হোটেলে তারা দুপুরের খাবার খেতে নামেন। এ সময় আসামিরা টয়লেটে যাবেন বলে পুলিশকে জানান। পরে পুলিশ পাহারায় তারা টয়লেটে ঢোকেন। এরই ফাঁকে আসামিরা একই কায়দায় দুই টয়লেটের জানালা ভেঙে পালিয়ে যান। পরে কেরানীগঞ্জ থেকে দেলোয়ারকে গ্রেফতার করে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

দেশজুড়ে এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী

ধীরে ধীরে ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি : অর্থমন্ত্রী

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে : সিপিডি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

ঝটিকা মিছিল থেকে পালাতে গিয়ে আটক ২

তিন বছর পূর্ণ করল ডিজিটাল মিডিয়া ফোরাম

চীন সফরে ১৭ চুক্তির সম্ভাবনা, তিস্তা নিয়ে আলোচনা

ঢাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

শুধু খেলাধুলা নয়, সবক্ষেত্রে দক্ষ হতে হবে: প্রধানমন্ত্রী

ঋণনির্ভর নয়, বিনিয়োগনির্ভর অর্থনীতির রূপরেখা

রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াবহ বিস্তার

পাথরবোঝাই ট্রাক উল্টে দুইজনের মৃত্যু