,

মানসম্পন্ন কৃষিপণ্য রপ্তানির নির্দেশ প্রধানমন্ত্রীর

news-image

নিজস্ব প্রতিবেদক : কৃষিপণ্য রপ্তানিতে কঠোরভাবে মান যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৪ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বিদেশে কৃষিপণ্য পাঠাবেন, সেখানে দেশের মানসম্মানের প্রশ্ন আছে। হাইজিনের প্রশ্ন আছে, বাজার ধরে রাখতে হবে। পণ্যের মান, স্ট্যান্ডার্ড আছে সেটা ধরে রাখতে হবে।

এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী বারবার বলেছেন- সাবধানে মাল পাঠান কিন্তু যত্ন করে পাঠান। হাইজেনিক আইনকানুন মেনে পাঠান।

একনেক সভায় আজ আটটি প্রকল্প অনুমোদন দেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। এর মধ্যে অন্যতম কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সঙ্গনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্প। প্রকল্পের মোট ব্যয় ১৫৬ কোটি ৩৫ লাখ টাকা। প্রকল্পটি অনুমোদনের সময় এই নির্দেশনা দেন প্রধামমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, বর্তমানে কৃষি থেকে এক বিলিয়ন ডলার রপ্তানি আয় হয়। সঠিকভাবে মান যাচাই করে কৃষিপণ্য রপ্তানি করতে বলেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি কৃষি রপ্তানি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। যাতে বিশ্বে বাংলাদেশের সুনাম আরও বাড়ে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা